প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিয়মিত এবং সঠিকভাবে এলাচ খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় এবং এটি দ্রুত ওজন কমাতে সহায়তা করে। এলাচের মধ্যে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট এবং ডিটক্সাইফাইং উপাদান রয়েছে, যা শরীরের ক্ষতিকর টক্সিন বের করে চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
তবে মনে রাখতে হবে, শুধুমাত্র এলাচ খেলে রাতারাতি ওজন কমবে না। এটি মূলত সুষম খাদ্যতালিকা এবং ব্যায়ামের পরিপূরক বা অনুঘটক হিসেবে কাজ করে। ওজন কমাতে এলাচ খাওয়ার জন্য মূলত চারটি উপায় রয়েছে। প্রথমত, এলাচ ভেজানো পানি।
প্রতিদিন অতিরিক্ত এলাচ খাওয়া থেকে বিরত থাকতে হবে। দিনে ১-২টি এলাচ বা খুব সামান্য পরিমাণ গুঁড়ো খাওয়াই যথেষ্ট, অন্যথায় হজমে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এলাচ খাওয়ার পাশাপাশি মিষ্টি এবং চর্বিযুক্ত খাবার পরিহার করা উচিত। সেই সঙ্গে দৈনিক অন্তত ৩০ মিনিট শারীরিক কসরত বা হাঁটার অভ্যাস রাখা প্রয়োজন।
প্রণালি
এক গ্লাস পানিতে ৩-৪টি এলাচ সামান্য থেঁতো করে সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেই পানিটি হালকা গরম করে বা সরাসরি পান করা উচিত।
১. এলাচ ফোটানো চা প্রণালি
দুই গ্লাস পানিতে ৭-৮টি এলাচ দানা দিয়ে ৫ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না পানি অর্ধেক হয়ে আসে। এরপর মেদ ঝরানোর জন্য এই মিশ্রণটি রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম কুসুম গরম অবস্থায় পান করতে হবে।
২. এলাচ গুঁড়ো ও কুসুম গরম পানি প্রণালি
এলাচ হালকা ভেজে গুঁড়ো করে একটি পাত্রে সংরক্ষণ করতে হবে। প্রতিদিন এক চিমটি এলাচ গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে এটি হজমপ্রক্রিয়া উন্নত করে এবং পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দূর করে, যা পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
৩. মসলার মিশ্রণ ও খাবারে ব্যবহার প্রণালি
ওজন কমানোর জন্য স্যুপ, ওটস বা কম ক্যালোরির খাবারের স্বাদ বাড়াতে এলাচ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, দারুচিনি, হলুদ বা আদার সঙ্গে এলাচ মিশিয়ে ভেষজ মসলা তৈরি করে তরকারিতে যোগ করলে তা শরীরের শক্তি ব্যয় বা ক্যালোরি বার্ন করতে সহায়তা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন