প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর থানা পুলিশ ডা. সামির হোসেন মিশুকে আটক করেছে। এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম।
বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. সামির হোসেন মিশু (৫৮) কে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তাঁকে সোমবার ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘাটপার এলাকার মকটেল আইল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মৃত ডা. সাফদার হোসেনের ছেলে ডা. সামির হোসেন মিশু শেরপুর উপজেলায় ডা. মনিরুজ্জামান স্বপনের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে মকটেল আইল্যান্ডে এসেছিলেন। সেই সময়ে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং থানায় নিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাঁকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন