প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএসপিএস) ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন। সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারে এ ভবনের উদ্বোধন করা হয়।
এ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
ইতিমধ্যে ১৯ জুলাই রেমিট্যান্সের পরিমাণ ১৯৪ কোটি ৩০ লাখ ডলার এসেছে বলে জানা গেছে।
আইএসপিআর জানায়, উদ্বোধনের সময় বিমানবাহিনী প্রধান নব উন্মোচিত বিসিএসপিএস ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিসিএসপিএস ভবনের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমানবাহিনী প্রধান এ ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার এর এয়ার অধিনায়কসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন