প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর, ইসলামী ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী, ইমাম মাওলানা আব্দুর রকিব, লিডার ফায়ার সার্ভিস মো. সোহেল রানা প্রমুখ।
সভায় বক্তারা আলোচনা করেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে যথাযথভাবে নিয়ন্ত্রণের জন্য আমাদের সকলের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করার প্রয়োজনীয়তা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, প্রত্যেকের দায়িত্ব হল যেন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য উপস্থাপন না করতে পারে এবং তথ্য বিকৃত করা থেকে বিরত থাকতে পারে। এজন্য আইজনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হতে হবে। পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করতে হবে। মেধাবী শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাদের দেশপ্রেমিক হতে হবে। তাহলেই সমাজ থেকে সমস্ত অনৈতিক কর্মকান্ড রোধ করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন