ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণ করেন শতাধিক গ্রামবাসী। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইন-এর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

অবরোধ চলাকালীন গ্রামবাসীরা বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার ভ্যান চালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত খুনিদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা অতিদ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কাসেমবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে যদি হত্যা কারীদের সনাক্ত করে গ্রেফতার না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে গ্রামবাসী।

এতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার মৃত ইয়াসিন খানের বাড়ির সংলগ্ন নির্জন রাস্তায় তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: ময়মনসিংহে একদিনে ট্রেনে দুই বিপত্তি, ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত রেল চলাচল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রতিবেদন

ঢাকা, ১৫ মে, ২০২৬ : যুক্তরাষ্ট্র কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর ভাই ও সাবেক প্রেসিডেন্ট ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ নিয়েছে বলে বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটির ওপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের সম্ভাবনাকে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের ক্রমবর্ধমান সংকটে একটি নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি অবরোধের কারণে, দেশটি বর্তমানে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি।

ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান।

ফিদেল কাস্ত্রোর উত্তরসূরি হিসেবে কিউবার প্রেসিডেন্ট হওয়া রাউল কাস্ত্রো ২০১৫ সালে বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কোন্নয়ন প্রক্রিয়ার দেখভাল করেছিলেন। পরে ট্রাম্প সেই নীতি থেকে সরে আসেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সিবিএস নিউজ জানিয়েছে, সম্ভাব্য অভিযোগটি ১৯৯৬ সালে কাস্ত্রোবিরোধী পাইলটদের পরিচালিত দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি মার্কিন বিচার বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরও শিথিলতা দিচ্ছে ইরান : রাষ্ট্রীয় টিভি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরও শিথিলতা দিচ্ছে ইরান : রাষ্ট্রীয় টিভি

ঢাকা, ১৫ মে, ২০২৬ : যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার পর অবরোধ আরোপ করা কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-ইউনিট। শুক্রবারই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরান প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে দেয়। এর কয়েক দিন পর তেহরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরোধ করে।

তেহরান থেকে এএফপি জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস থেকে রাষ্ট্রীয় টিভির একজন প্রতিবেদক বলেন, ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনীর সমন্বয়ে এখন আরও বেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে।’

তিনি আরও বলেন, ‘এটি প্রমাণ করে যে বহু দেশ এই এলাকা ও হরমুজ প্রণালীতে ইরান এবং আইআরজিসি নৌবাহিনীর প্রণীত নতুন আইনগত প্রটোকল মেনে নিয়েছে।’

এর একদিন আগে রাষ্ট্রীয় টিভি জানায়, বিপ্লবী গার্ড বাহিনী ৩০টির বেশি জাহাজকে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ অতিক্রমের অনুমতি দিয়েছে।

স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়ে থাকে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যও এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত ৮ এপ্রিল থেকে নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং পাল্টা হিসেবে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয়। এখন পর্যন্ত এসব আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

ইরানের আইনপ্রণেতারাও প্রণালীটির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে প্রণালি অতিক্রমকারী জাহাজের ওপর শুল্ক আরোপের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

গত মাসে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাঈ বলেন, প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে তেহরান প্রথমবারের মতো আয় পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওপেক থেকে কেন বেরিয়ে গেল আমিরাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ওপেক থেকে কেন বেরিয়ে গেল আমিরাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার প্রতিক্রিয়াতে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ হামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ পড়েছে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে, জবাবে ইরানেও গোপনে একাধিক পাল্টা হামলা চালিয়েছে আরব আমিরাত। এমন একটি পরিস্থিতিতে তেহরানে যৌথ হামলার জন্য আরব দেশগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা করেছিল আবুধাবি। তবে, শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে জানাশোনা থাকা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ব্লুমবার্গ খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উপসাগরীয় দেশগুলোকে নিয়ে তেহরানের বিরুদ্ধে সমন্বিত হামলার উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এই সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অঞ্চলটির কয়েকজন নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। এই বিষয়টির জন্য তিনি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরলেও অন্য নেতাদের এ পরামর্শ গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

বিশ্লেষকগণের মতে, এই মতপার্থক্যই সাম্প্রতিক সময়ে ইউএই এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। এরই পরিপ্রেক্ষিতে গত মাসে ওপেক জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আমিরাত।

এতে সংশ্লিষ্ট সূত্রের মতে ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরব গত মার্চ মাসে ইরানে হামলা চালায়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রচেষ্টাকে সমর্থন দিয়ে রিয়াদ নিজের অবস্থান পরিবর্তন করে।

এই মধ্যস্থতা প্রক্রিয়ায় বড় কোনো ভূমিকায় অংশগ্রহণ না করায় ইউএই অসন্তুষ্ট ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অন্যদিকে, কাতারের রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ইরানের হামলার পর দোহা পাল্টা জবাব দেওয়ার বিষয়টি বিতর্কে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, রাস লাফান বিশ্বের বৃহত্তম এলএনজি স্থাপনাগুলির একটি।

প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএইর যৌথ সামরিক প্রতিক্রিয়ার উদ্যোগ সম্পর্কে অবগত ছিল এবং ওয়াশিংটন চেয়েছিল সৌদি আরব ও কাতার ওই উদ্যোগে সমর্থন দিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব মায়ের ঘর অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব মায়ের ঘর অনুষ্ঠিত

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ১৫ মে শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, টাঙ্গাইল এ রবীন্দ্র - নজরুল জয়ন্তী উৎসব ' মায়ের ঘর ' অনুষ্ঠিত হয়েছে । মাটির মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি । অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশন এর উপদেষ্টা ও পদক্ষেপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাদল চৌধুরী ।
মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজ,টাঙ্গাইল এর বাংলা বিভাগ এর সহকারী অধ্যাপক রেখা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, টাঙ্গাইল এর খন্দকার নিপুণ হোসাইন এবং কবি ও প্রাবন্ধিক ড. আলী রেজা । শুভেচ্ছা বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চু । বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ও গবেষক ড. শহীদ মনজু, কবি ও অনুবাদক ড. ইউসুফ রেজা এবং জাসাস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন । অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান । প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বলেন, " টাঙ্গাইল হলো শিক্ষা সাহিত্যের জেলা । আজকে মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে রবীন্দ্র - নজরুল জয়ন্তী উৎসব এটাই প্রমাণ করে টাঙ্গাইল শিক্ষা সাহিত্য ভবিষ্যতে আরও শক্তি নিয়ে এগিয়ে যাবে । আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গড়ে তুলি "।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%