প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিম তীরে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়ার কারণে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে এক ফিলিস্তিনি নারী তার অনাগত সন্তানকে হারিয়েছেন। নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কারিউত শহরের ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে ওয়াফাতা সামরিক তল্লাশিচৌকিতে গাড়িটি দীর্ঘ সময় আটকে রাখার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে পশ্চিম তীরের এই ঘটনায় সম্পর্কে জানানো হয়েছে।
কারিউত শহরের অ্যাম্বুলেন্স কর্মকর্তা বাশার আল-কারিউতি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি সেনাবাহিনী স্বাস্থ্যসেবাকর্মীদের কাজে সরাসরি বাধা দেয় এবং চেকপোস্টের ফটক দিয়ে অ্যাম্বুলেন্সটিকে পার হওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।
বাসার আল-কারিউতি জানিয়েছেন, ছয় মাসের গর্ভবতী ওই নারী তীব্র রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় থাকা সত্ত্বেও তাকে দীর্ঘ সময় তল্লাশি করতে বাধ্য করা হয়। একই সময়ে অ্যাম্বুলেন্সে উপস্থিত চিকিৎসক দলের একজন সদস্যকে জোরপূর্বক সেনাকাজিরায় ধরে নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেছেন যে, সেনাবাহিনীর সদস্যরা জোরপূর্বক অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ রাখতে বাধ্য করেন। এর ফলে গাড়িতে থাকা জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং লাইফ সাপোর্ট সিস্টেম পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত গর্ভস্থ শিশুর অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন