ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

ইয়াবাসহ বানারীপাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার


ইয়াবাসহ বানারীপাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় কাওছার ও মেহেদী হাসান হীরা নামক দুই মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের বটতলা থেকে ১২ পিস ইয়াবাসহ শিয়ালকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হীরাকে মাদকবিরোধী বিশেষ অভিযানে থানা পুলিশ গ্রেপ্তার করে।

একই দিন পৃথক অভিযানে ডিবি পুলিশ বানারীপাড়া আবাসনের গোডাউন এলাকা থেকে মাদক সম্রাট শাকিলের অন্যতম প্রধান সহযোগী কাওছারকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইন-এর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, "বানারীপাড়াকে সর্বনাশা মাদকমুক্ত করতে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


গৌরীপুরে ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

ময়মনসিংহ, ১৫ মে, ২০২৬ : গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদের ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ পিবিআই’র পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসসকে জানিয়ে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আশিক মিয়া (২৭), সোহেল মিয়া (২৩) এবং 'ফ্রিডম মানিক' ওরফে মানিক চৌধুরী (৩৯), যাঁরা সবাই গৌরীপুর উপজেলার বাসিন্দা।

এর আগে গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাতের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এরপরই ঘটনার তদন্তে নেমে পিবিআই পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় গৌরীপুর থেকে ২৯ মামলার পলাতক আসামি 'ফ্রিডম মানিক' ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করে।

পরে মানিকের দেয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলার পালামন্দর গ্রাম থেকে আশিক মিয়া (২৭) কে নীল রংয়ের রেজি: নেত্রকোনা-ল ১১-১৩৪৭ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও মোটরসাইকেলের রং বদলানো এবং চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় কাজের সন্ধানে এসে নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় জিডি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যনগর উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ঢাকায় কাজের সন্ধানে এসে নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় জিডি

ঢাকায় কাজের সন্ধানে এসে ৩ মাস যাবৎ নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জালাল হকের ছেলে নজরুল ইসলাম। তার বযস ২৫ বছর। দীর্ঘদিন নিখোঁজ তাকায় এবং পরিবারের সাথে কোন যোগাযোগ না করার কারণে স্হানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সহযোগিতায় নিখোঁজ নজরুল ইসলামের পিতা জালাল হক ও তার পরিবারের পক্ষ থেকে মধ্যনগর থানায় ছেলে হারিয়ে গেছে উল্লেখ করে জি ডি করেছেন।
তার পরিবারের পক্ষ থেকে সন্ধান দেয়ার জন্য (+880 1782-637321 ) উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে দেশবাসীকে অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় একই পরিবারের ৪ নারীসহ ৫ জন কথিত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৫ মে) দুপুরে অভিযানে ইয়াবা, হেরোইন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বাংলাদেশ পুলিশ এর কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন— পঞ্চবটি পুকুরপাড় এলাকার রমজান মিয়ার মেয়ে বকুলি বেগম (৩৮), কাকলি বেগম (৩২), চম্পা বেগম (২৫), বকুলি বেগমের মেয়ে বীথি বেগম (১৯) এবং একই এলাকার ধন মিয়া (৬৫)। আটক চার নারী সম্পর্কে আপন তিন বোন ও একজন মা-মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুর নেতৃত্বে এলাকার যুব সমাজ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় বকুলি বেগমের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ধন মিয়ার বসতঘর থেকে ৪টি ধারালো অস্ত্র ও ২০০ পিস হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
খবর পেয়ে এসআই আল মোমেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, পঞ্চবটি পুকুরপাড় এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন বিভিন্ন স্পটে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ওমর মোহাম্মদ অপু বলেন, “পুকুরপাড় এলাকাটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। মাদকের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যুব সমাজ উদ্যোগ নিয়েছে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।”
এ বিষয়ে জানতে চাইলে এসআই আল মোমেন সাংবাদিকদের বলেন, “আসামিদের নাম বলেছি, এর বেশি তথ্য দিতে আমি বাধ্য নই।”
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, শহর ও গ্রামে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসায় কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


নাসায় কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর।

তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আমেরিকায় মৃত্যুবরণ করেন।

ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।

পরে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে আমেরিকাতেই বসবাস করতে শুরু করেছিলেন।

রেজাউল হকের পিতার নাম মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মাতার নাম মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন।

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার বড় ভাই। তিনি ছাড়াও আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেরিকােই রেজাউল হকের দাফন সম্পন্ন হবে। সেখানে আত্মীয়-স্বজনরা তার বাসায় আছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%