প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়িতে এ বছরে লিচুর বিপুল উৎপাদন হয়েছে। পৌর শহরে বর্তমানে শুধু লিচু এবং লিচু। চায়না টু ও চায়না থ্রি লিচু এখানেই বেশি পরিমাণে বিক্রির জন্য উন্মুক্ত রয়েছে। একশ লিচুর দাম নির্ধারণ করা হয়েছে ২০০ থেকে আড়াইশো টাকার মধ্যে। পর্যটকরা যখন শহরে আসছেন, তারা পৌর শাপলা চত্বরের ফল বাজারে যাচ্ছেন এবং সেখান থেকে এসব লিচু কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন।
তারা বলেছেন, এখানে উৎপাদিত লিচু ফরমালিনমুক্ত এবং অত্যন্ত সুস্বাদু। তাই তারা এখানে থেকে এসব ফলমূল, বিশেষ করে লিচু কিনে নিয়ে যাচ্ছেন।
কৃষি বিভাগের উপ পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এখানে এই বছর ১৯৮৫ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এবারের উৎপাদন ১০ হাজার ৯৭১ টন ধরা হয়েছে। প্রকৃতি ভালো থাকার কারণে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাগানীরাও এবারে ভালো দাম পেয়েছে।
খাগড়াছড়ির বাজারে বর্তমানে লিচুর সমারোহ দেখা যাচ্ছে। পাহাড়ের এই ফরমালিনমুক্ত লিচু সমতলের বিভিন্ন জেলায় যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন