প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শোবিজ জগতে একাধিকবার প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির নাম এসেছে। যদিও আগে পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন, ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি, এবার সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন।
একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে দীঘি ব্যক্তিজীবনকে কেন্দ্র করে খোলামেলা আলোচনা করেন। নায়িকার কাছে তার প্রেমজীবন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, "আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।"
এরপরেই দীঘি এর কারণ ব্যাখ্যা করে বলেন, "স্কুলজীবন থেকেই পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছি। ক্লাস সিক্সে ওঠার পর থেকেই আমার চলাফেরায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে আমার খোঁজখবর নিতেন। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতাম না।"
যেহেতু দীর্ঘ সময় এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠা, তাই প্রেম করার সুযোগ কিংবা মানসিক পরিসর—কোনোটিই তৈরি হয়নি।
ক্যারিয়ারে একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দীঘির। কিন্তু এ ধরনের গুঞ্জনকে তিনি শুধু গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। দীঘি জানান, "তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে প্রেমের গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। কারণ তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন