প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঠালিয়ায় যক্ষ্মা চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক অসহায় বাবা। গত ২৯ নভেম্বর ২০২৬ তারিখে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগকারী আব্দুল হাই হাওলাদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আওরাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত হযরত আলী হাওলাদারের ছেলে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ২৬ বছর বয়সী মেয়ে তানিয়া আক্তার অসুস্থ হলে তাঁকে কাঠালিয়া উপজেলা ব্র্যাকের যক্ষ্মা চিকিৎসা কার্যক্রমের সাথে সম্পৃক্ত চিকিৎসকদের কাছে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগপত্রে ডা. রাসেল ও ডা. আসাদুল ইসলামের নাম উল্লেখ করা হলেও পরবর্তী বক্তব্যে ডা. আসাদুজ্জামানের নাম উঠে আসে। অভিযোগকারীর দাবি, ভুল চিকিৎসার কারণে তাঁর মেয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়েন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে ঢাকায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত আইসিডিডিআর,বি যক্ষ্মা নিয়ন্ত্রণ ও চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তানিয়ার শরীরে যক্ষ্মাজনিত কোনো রোগের আলামত পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে দাবি করেছেন ওই বাবা।
ভুল চিকিৎসার কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় হওয়ায় দরিদ্র ও অসহায় পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন আব্দুল হাই হাওলাদার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা ব্র্যাকের যক্ষ্মা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ডা. রাসেল বলেন, "আমি শুধু রোগী নিয়মিত ওষুধ খেয়েছে কি না, সেটির বিষয়ে খেয়াল রেখেছি; চিকিৎসা শুধু আসাদুজ্জামান স্যার করেছেন।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. আসাদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর কোনো বক্তব্য বা সাক্ষাৎকার পাওয়া সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন