প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গ্রামে এক শিশুশ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ একজন তরুণীকে আটক করেছে।
ঘটনার বিস্তারিত বিবরণ অনুযায়ী বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অপহরণের চেষ্টার শিকার শিশুশিক্ষার্থীর নাম হল জান্নাত (৫)। সে হলো তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে এবং একই বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী সকালে স্কুলে প্রবেশ করে সুমাইয়া আক্তার (২০) নামধারী একজন তরুণী নিজেকে "খালাম্মা" পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষক ও অভিভাবকদের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে স্থানীয়রা সুমাইয়া আক্তারকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
জানা গেছে, আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের বক্তব্য হলো, এ ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে শিশুটি নিরাপদে তার পরিবারের কাছে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন