প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাইমদ ও মাদক তৈরির ২ হাজার ৮৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ জনকে গ্রেফতার করা হলেও ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ঘটনাস্থল থেকে মোঃ রুবেল আলী (৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল রহনপুর ইউনিয়নের সোবাহাননগর কলোনী ডাইংপাড়া এলাকার মোঃ আঃ সালামের ছেলে। অপরদিকে, অভিযানের সময় একই এলাকার মোঃ আজিম আলী সোহাগ (৩৩) নামের অপর এক আসামি পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে তাদের হেফাজত থেকে ১২০ লিটার প্রস্তুতকৃত চোলাইমদ এবং মাদক তৈরির কাজে ব্যবহূত ২,৮৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত ১ জন ও পলাতক ১ জনসহ মোট ২ আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন