প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জের বাজারের হোটেল রাজমহল থেকে তাকে আটক করা হয়।
এই বিষয়ে রাতে, চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, খোকন বলিকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।
তবে এবায়েদুর রহমান খোকন বলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, বিগত ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালীন হাজীগঞ্জে ছাত্র ও জনতার উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বিগত কয়েক মাস আত্মগোপনে থাকলেও গত কিছু দিন ধরে প্রকাশ্যে চলাফেরা করছেন। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হন এবায়েদুর রহমান খোকন বলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন