প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার গোদাগাড়ী উপজেলা থেকে ৩০০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোসসহ র্যাব-৫ কর্তৃক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মো. আল-আমিন (২২) যিনি রামনগর এলাকার মো. নুরুল ইসলামের পুত্র।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় রাস্তার উপরে অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে। আজ রোববার র্যাব-৫ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া অফিসার লে. এফএমবিএস আল মোমেন জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে, গোদাগাড়ীর হেলিপ্যাড এলাকায় মাদকদ্রব্যসহ এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানার পর, র্যাবের ওই দলটি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোসসহ তাকে আটক করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধী স্বীকার করেছে যে, সে দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে উক্ত এলাকা ও বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো তিনি বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এই ঘটনায় আল আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন