প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামের একজন আরসার (ARSA) সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার অবতারণা হয়েছে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
এপিবিএন সূত্র জানায়, ভোররাতে জুবেয়ার নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। তার এই পথ চলার সময়ে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
নিহত জুবায়েরের বাড়ি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে। তার বাবার নাম রহমত উল্লাহ।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, কথিত আরসা ও আরএসও-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল।
তবে জুবায়ের হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
ঘটনার পর ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন