প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিভাগের অ্যালামনাইরা। প্রাথমিকভাবে কমিটির আহ্বায়ক হিসেবে ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব হিসেবে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজিকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বঘোষণা অনুযায়ী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেক। সভায় বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত অ্যালামনাইরা গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও বিষয় নিয়ে মতামত এবং পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো, পরিচালনা পদ্ধতি, ভবিষ্যৎ কার্যক্রম এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে গঠনতন্ত্র চূড়ান্ত করার পাশাপাশি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং আবুল খায়ের ফরাজিকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আরও ৯ জন সদস্য অন্তর্ভুক্ত করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন