প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় চার মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ জন বাংলাদেশি নাবিক অবশেষে দেশে ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে তারা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টা ৪২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি ১৪ নাবিক আরও কিছুদিন পর মালয়েশিয়া হয়ে দেশে ফিরবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সন্ধ্যা ৭টার দিকে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘সোমবার (২০ জুলাই) রাতে তারা দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন। দুবাই হয়ে আজ বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর তারা স্বজনদের সঙ্গে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।’
বিএসসির তথ্য অনুযায়ী, দেশে ফিরতে পারা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট এবং রেটিং রয়েছেন। তাদের পরিবর্তে ইতোমধ্যে ১৭ জন নতুন নাবিককে ডারবানে পাঠানো হয়েছে। এই নতুন নাবিকরা জাহাজে উঠে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান বলেন, ‘এমভি বাংলার জয়যাত্রা জাহাজ পরবর্তী পণ্যবোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডারবান ত্যাগ করবে। জাহাজটির পরবর্তী সম্ভাব্য গন্তব্য মালয়েশিয়া হবে। সেখানে থেকে ১৪ জন নাবিক দেশে ফিরবেন।’
তিনি আরও জানান, ‘দীর্ঘদিন জাহাজে দায়িত্ব পালন এবং টানা দুর্ভোগের কারণে নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ১৭ জনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রকৃত কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালির আশপাশে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার জন্য বাংলার জয়যাত্রা প্রায় ১১৫ দিন পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে ছিল। জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। যুদ্ধের কারণে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজ এবং নাবিকরা আটকা পড়ে যান। বাংলাদেশের পতাকাবাহী এই বাল্ক ক্যারিয়ারটি গত ২৩ জুন হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে চলে যায়। সেখানে জ্বালানি নেওয়ার কাজ এবং জাহাজের তলদেশ পরিষ্কারের পর এটি দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছায়।
বিএসসি সূত্রে আমরা জানতে পারলাম, ২০১৮ সালে এই বিএসসির বহরে বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা যুক্ত হয়েছিল। এই জাহাজটির ধারণক্ষমতা ৩৯ হাজার টন। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) এটি নির্মাণ করেছে। চীন সরকারের সঙ্গে যৌথ ভাবে অর্থায়ন করে এই জাহাজটি কেনা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন