প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি।
শনিবার (১৩ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, তাতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো আনোয়ার হোসেন এ বিষয়ে জানিয়ে বলেন, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে দাবি ও কর্মসূচির ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এবং তখন জেলা প্রশাসক বাস মালিক সমিতির সকল দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ জানান। সেজন্য বাস মালিক সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাস মালিক সমিতি আলোচনা সাপেক্ষে ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন