প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নের বি,বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম কে মব সৃষ্টি করে অবরুদ্ধ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২ টার দিকে বিদ্যালয় চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার বিশারীঘাটা গ্রামের বি, বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপিত হয়ে ১ একর ৪৪ শতক জমির ওপরে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ওই বিদ্যালয়ের নিজস্ব জমিতে শিক্ষর্থীদের জন্য একটি ক্যান্টিন রুম রয়েছে। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর সেই ক্যান্টিন রুমটি একই এলাকার বাদুরতলা গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে হাছিব হাওলাদার নিজেদের জমি দাবী করে জোর পূর্বক দখল করে নেয়। এবং ভাড়া দিয়ে টাকা আদায় করছে। নতুন করে সোমবার ও তার আগের দিন হাছিব হাওলাদার বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষকদের সাথে অশ্লিন ভাষা ব্যবহার করে তাদের নিকট পূর্বে ক্যান্টিন ভাড়া বাবদ ২ লাখ টাকা দাবী করে টাকা না দিলে প্রধান শিক্ষককে বেঁধে রেখে টাকা আদায় করা হবে মর্মে শাসিয়ে লোকজন নিয়ে স্কুলের সামনে অবস্থান করেন। এ ঘটনার পর পরই ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে সমাধানের জন্য স্থানীয়ভাবে বসার জন্য বলা হয়।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আঃ হালিম, সহকারী শিক্ষক মাসুম হাওলাদার সহ শিক্ষক মন্ডলিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কতিথ হাসিব হাওলাদার ২ দিন ধরে বিদ্যালয়ে লোকজন নিয়ে এসে শিক্ষকদের সাথে হুমকী ধামকি অশ্লিন ব্যবহার এমনকি ছুটির পরে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মুল ফটকে গতিরোধ করে টাকা দাবী করে। শিক্ষার পরিবেশ কে বিনষ্ট করছে। ওই যুবকের এ ধরনের আচারনে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্র/ছাত্রীরা। এ বিষয়ে তারা উদ্ধর্তন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সমাধানের জন্য দাবী জানিয়েছেন।
হাসিব হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, বিগত আওয়ামীলীগের আমলে তার পৈত্রিক জমি তৎকালীন বিদ্যালয়ের সভাপতি দখল করে রেখে ভাড়া দিয়েছে। গত ৫ই আগষ্টের সরকার পরিবর্তনের পরে তাদের জমি তিনি দখলে নিয়েছেন। বিগত ক্যান্টিন দোকান ঘর) ভাড়ার টাকা প্রধান শিক্ষককে নিকট দাবী করে কোন সমাধান পায়নি।
এ সম্পর্কে বি,বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে অসাদাচারণ করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অধিকার কেউ রাখে না। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকা হয়েছে কাগজপত্র দেখে দ্রæত সমাধানের ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান ।##
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন