প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত একটি নতুন সতর্কবার্তা প্রকাশ করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, হামলা ও চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি, সেই ব্যক্তিরা দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি বহন করেন।
শনিবার (১০ অক্টোবর) মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তাটি জানায়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের কারণে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং আশা করে যে, যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন