প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলছে এবং সরকারে এটি প্রতি পদে বদ্ধপরিকর রয়েছে।
বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে সেই সঙ্গে আমাদের সামর্থ্যও রয়েছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে। ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে আমরা গুরুত্ব দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায় এবং আমরা এক হয়ে কাজ করতে চাই।’
এই সময় তিনি যোগ করেন, ‘বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে কাজ করে যাচ্ছে। আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর রয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য ভ্যাট এবং ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশনসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় সরকার জোর দিচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন