প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সিডিএ আভিনিউয়ের মুরাদপুরে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুম টুয়েন্টি এইট মোটর্স যাত্রা শুরু করলো।
শনিবার (২৫ জুলাই) আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শো-রুমটি উদ্বোধন করা হয়। এটি দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে।
বিশাল পরিসরে নির্মিত এই আইকনিক শো-রুমে এক ছাদের নিচে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহা-র বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।
শুধু মোটরসাইকেলই নয়, শো-রুমটিতে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং শতভাগ জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহও রয়েছে। এই শো-রুম থেকে গ্রাহকরা ইয়ামাহার অফিসিয়াল জেনুইন অ্যাপারেলস ও রাইডিং গিয়ার সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠান ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজনে এক বিশাল র্যালি দিয়ে শুরু হয়। র্যালিটি সিআরবি মোড় থেকে টাইগারপাস হয়ে মুরাদপুরে ইয়ামাহা শো-রুমে পৌঁছায়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; টুয়েন্টি এইট মোটর্সের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা এবং তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন