প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর তানোরে এক বছর না পেরোতেই
বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই বাক্প্রতিবন্ধী তরুণ বিয়ের দাবিতে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তানোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এবং তাকে জীবিত উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় আবারও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের ফসলের মাঠে ঘটেছে এই ঘটনা। আত্মহত্যার চেষ্টা করা সুমন আলী (১৮) চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন আলী বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য তার বাবার কাছে বায়না ধরছিলেন। তবে বাক্প্রতিবন্ধী হওয়ায় তার বাবা বিয়েতে সম্মতি দেননি। ফলে পরিবারের ওপর অভিমান করে সন্ধ্যার দিকে চিমনা গ্রামের পাশের ফসলের মাঠে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে বসে থাকেন সুমন। বিষয়টি গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করলে তারা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে খবর দেন। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিস দ্রুত ওই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে।
খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের
একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সুমনকে খুঁটি থেকে জীবিত উদ্ধার করে। তানোর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, উদ্ধারের পর সুমনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি
সকালে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে একইভাবে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুমন আলী। সে সময়ও স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জীবিত উদ্ধার করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন