প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের সরিষাবাড়ী এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সুমন মিয়াকে (২৮) এক বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র। তিনি স্থানীয় একটি বেকারি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার সময় দীর্ঘদিন ধরে সুমন তাঁকে উত্ত্যক্ত করছিলেন এবং অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করছিলেন। বৃহস্পতিবার সকালে পুনরায় উত্ত্যক্ত হওয়ার পর, বিদ্যালয়ে পৌঁছে তিনি বিষয়টি শিক্ষক ও সহপাঠীদের জানিয়ে দেন। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় বেকারি কারখানা থেকে সুমনকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। এরপর বিদ্যালয়ের অফিসকক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমনকে এক বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল মন্তব্য করেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পুলিশে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইভটিজিং বা যেকোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন