প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোল্লাহাট উপজেলার আঠারোবাকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় নদীর তীরবর্তী এলাকা থেকে ড্রেজারের পাইপসহ ড্রেজার মেশিনের যন্ত্রাংশ ভেঙে অকেজো করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোল্লাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হাতুল জান্নাতের নেতৃত্বে আঠারোবাকি নদীতে এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চরকান্দী গ্রামের মোহাম্মদ আলী শেখ দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে নিয়মবহির্ভূতভাবে আঠারোবাকি নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। তিনি উত্তোলিত বালু পাইপের মাধ্যমে সরাসরি নিজের বাড়িতে নিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত দীর্ঘ পাইপগুলো ভেঙে ও পিটিয়ে সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এ ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আকস্মিক এই অভিযান টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
পরিবেশগত বিপর্যয় রোধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও তীর রক্ষা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত জানান, নদী বাঁচানো এবং অবৈধ দখল ও বালু উত্তোলন রোধে প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন