প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ এই মন্তব্যের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক।
রোববার (১ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিতভাবে এই আদেশ জারি করে। আগামী ৪ নভেম্বর ফুয়াদকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এদিন প্রসিকিউটর গাজী তামিম জানান, সম্প্রতি রাজধানীতে এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। পরে এই মন্তব্যের বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন