প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার ঘটেছে এ ঘটনা।
দেশটির ফায়ার সার্ভিসের সূত্রে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানা যায়, নিহত বাকি তিনজন হলো পর্যটক। হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি এলাকায় ঘন গাছপালা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস জানায় যে, বিমান চালক এবং তিনজন নারী আগুনে পুড়ে মারা গেছেন। এএফপির সাথে কথা বলার সময় পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম এবং জি১ নিউজ সাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা এক পরিবারের সদস্য।
দুর্ঘটনাটি ঘটেছে তিজুকা বনের ভেতরে পাহাড়ের উপরে অবস্থিত চীনা প্যাগোডার প্রতিকৃতি ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি, যা দর্শনীয় স্থানের জন্য পরিচিত। উল্লেখ্য, রিও ডি জেনিরোতে এটি দুই মাসের ব্যবধানে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন মারা যান।
শহরের মনোরম দৃশ্য দেখার জন্য পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্স বার্তায় জানান, তিনি ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন