প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় চার জনকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবারের রাতে সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা দক্ষিণ শিয়ালকাঠী বেপারি বাড়ি থেকে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় এই চার জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, হানিফ বেপারী (৬৫), মো. জামাল মুন্সী (৪৫), মো. আব্দুল রাজ্জাক শরিফ (৫০) এবং মো. নিকসন শিকারী (৫৫)।
গ্রেফতার হওয়া চার জুয়ারি দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের স্থানীয় বাসিন্দা।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন