প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তিনটি মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও দুটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ কিলো প্রশিক্ষণ টিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রাজিব শেখ, এসআই মোস্তাক আহামদ, এসআই মো. শফিকুল ইসলাম শফিক এবং এএসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে জমির হোসেন (২৬) নামে এক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জমির হোসেন মেরুং ইউনিয়নের ৪ কিলো প্রশিক্ষণ টিলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাঘাইছড়ি থানার তিনটি জিআর মামলায় আদালতের সাজা পরোয়ানা এবং বাঘাইছড়ি ও দীঘিনালা থানার দুটি পৃথক জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে একাধিক মামলার পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন,
আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন