প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না- তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে বলে শিল্প সচিব আব্দুন নাসের খান জানিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। এ সময়ে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি এবং বিএসবিআর এর পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল এবং এর সঙ্গে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না- তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে যদি কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় ‘বিষাক্ত গ্যাসে’ নিহতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে, এ কথা জানান আব্দুন নাসের খান। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
এদিকে বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষার বরাত দিয়ে তিনি জানান, জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন