প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. মাছুদুল হক তালুকদার।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. ওয়ালিউর রহমান এর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ৭ জুলাই ২০২৬ হতে এক বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদানের জন্য বিনা বেতনে লিয়েন ছুটি দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. মাছুদুল হক তালুকদারকে ৭ জুলাই হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে ভাইস-চ্যান্সেলর নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাছুদুল হক তালুকদার দায়িত্ব নিয়ে বলেন, আজ আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছি। শিক্ষার্থীরা যাতে সর্বোচ্চ সুবিধা পায়, সেদিকটি বিবেচনায় রেখেই আমরা কার্যক্রম পরিচালনা করব। মূল জটিলতা সাধারণত বিভাগীয় পর্যায়েই হয়ে থাকে। তবে বিভাগ থেকে ফলাফল ও প্রয়োজনীয় কাগজপত্র যা কিছু পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পৌঁছাবে, সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি ও প্রকাশের ব্যবস্থা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন