প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে গত দুদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেছে।
এ ঘটনায় ধর্মঘটী সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮) জুন সকাল থেকে শুরু হয়ে শুক্রবার জুমা নামাজের পর পর্যন্ত নগরীর চারটি এলাকায় এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন জায়গায় পৃথক পৃথক মিছিল করে তারা। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন।
ওসি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে গুপ্ত মিছিল আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা ওইসব ভিডিও পর্যালোচনা করে দোষীদের গ্রেপ্তার করছি। তিনি জানান, এই গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন