প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার। উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হুময়ুন কবির জুয়েল শিকদার, উপজেলা মহিলা দলের সম্পাদিকা নার্গিস বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস, সদস্য সচিব নুর এলাহী। উপজেলা ছাত্রদের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিনুল ইসলাম ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো. রুহুল আমীন অভী।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন