প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মুম্বাইয়ে এক নারী ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর কারণে আট বছরের একটি শিশুকে চাপা দিয়েছেন। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মেঘা রাওয়াল (৪৫) নামের ওই নারী অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা এবং অভিযোগ রয়েছে যে, গাড়ি চালানোর সময় তিনি ফোনে কথা বলছিলেন।
গাড়ির ধাক্কায় আট বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন