প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিবিয়ার বেনগাজী বন্দরে রুশ সামরিক করভেট জাহাজে হামলার প্রতিক্রিয়ায় বিদেশি বন্দরে ইউক্রেনীয় জাহাজে পাল্টা হামলার সম্ভাবনা রাশিয়া নাকচ করেনি। মস্কো জানায়, যুদ্ধের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার মস্কোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে নির্ধারিত লক্ষ্য অর্জনে যা যা করা প্রয়োজন, সবই করা হবে।”
লিবিয়ায় রুশ সামরিক করভেট জাহাজে হামলার দায় ইউক্রেন স্বীকার করেছে। এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে কিয়েভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া সরকার। পেসকভ এ ঘোষণাকে সমর্থন জানিয়ে বলেন, কোনো দেশের সামরিক সদস্যদের প্রাণনাশের চেষ্টা হলে সেই দেশ অবশ্যই ব্যবস্থা নেবে।
লিবিয়ায় হামলায় রুশ বাহিনীর কতজন আহত হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের সময় রুশ সেনাদের হতাহতের সংখ্যা কত—এ বিষয়ে পেসকভ জানান, এসব তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, রুশ সেনাদের হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশের দায়িত্ব একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এ বিষয়ে অন্য কোনো সূত্রের তথ্য বিবেচনায় না নেওয়ার পরামর্শও দেন তিনি।
এদিকে, ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হননি পেসকভ। তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আনার বিষয়ে মস্কো আগেই তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। তাই সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে চান না তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন