প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গুলশান এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রির অপরাধে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
শনিবার, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করে আসছিল। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে তারা সাধারণ ক্রেতাদের যেকোনো ইলেকট্রনিক্স বা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদিত স্ট্যান্ডার্ড মার্ক যাচাই করার জন্য আহ্বান জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন দায়িত্ব পালন করেন। এছাড়া, ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ এবং ডিএমআই, বিএসটিআই ঢাকার পরিদর্শক (মেট্রোলজি) মো. নূরুল ইসলাম অভিযানে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন