প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বকচর হুঁশতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
মিন্টু গাজী আব্দুল হামিদ গাজীর পুত্র। শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে তাঁকে আটক করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। আহত বাপ্পীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মিন্টু গাজীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে, গত ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের জন্য ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এর আগে থেকেই আলোচনায় ছিলেন এই শ্রমিক নেতা। আটক হওয়ার পর তাঁকে ওই মামলায় আদালতে সোপর্দ করার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন