প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসতে কোনো আইনি বাধা নেই, এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল সোমবার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না।" এর উত্তর দিতে গিয়ে রুমিন ফারহানা বলেছেন, ‘আইনগত অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল প্রক্রিয়া সেটিই, উনি ফলো করবেন।’
তিনি বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, 'বিরোধী দলে যাঁরা থাকেন, তাঁদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। যদি ওনারা সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাঁদের পরিকল্পনা নিয়ে আসেন এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কী ভুল হচ্ছে, সে ব্যাপারে পজিটিভ ফিডব্যাক দেন, তাহলে আমার মনে হয় সেটাও অত্যন্ত ভালো।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন