প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে শিক্ষা মন্ত্রণালয়ের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায়, উপজেলা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থী এই সম্মাননায় ভূষিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে, একই প্রকল্পের আওতায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন