প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের দরপতনের কারণে বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষভাবে গত জানুয়ারিতে সর্বোচ্চ দামে সোনা কেনা বিনিয়োগকারীদের লোকসান বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়েছে। চলতি মাসে টানা ৯ দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। পরবর্তী সময়ে গত ২৩ ও ২৪ নভেম্বর দুই দফা কিছুটা দাম বাড়ানোর পর ২৫ তারিখ আবারও দাম কমেছে। এরপর ২৬ থেকে ২৮ নভেম্বর টানা তিন দফা সোনার দাম বেড়ে বর্তমানে ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছে দুই লাখ এক হাজার ৫৫৪ টাকায়।
তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর তিন দফায় দাম বাড়ানোর পর ২২ ক্যারেট সোনার ভরি দুই লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় পৌঁছেছিল। এরপর ৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত টানা ৯ দফায় দাম কমানোর ফলে ভরিতে দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমে যায়। সর্বশেষ ২১ নভেম্বর একদিনে ভরিতে ছয় হাজার ১৮২ টাকা কমিয়ে দাম এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নামানো হয়। এক বছর পর সোনার দাম আবার দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। অর্থাৎ বছরের সর্বোচ্চ দামে সোনা কেনা বিনিয়োগকারীরা বড় ধরনের মূল্যহ্রাসের সম্মুখীন হয়েছেন।
শুধু বাংলাদেশের বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপার দামে বড় পতন ঘটেছে। গত বছরের চড়া উত্থানের পর চলতি বছরের জানুয়ারিতে মূল্যবান ধাতু দুটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। এরপর অতিরিক্ত কেনাকাটা, সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তন এবং জল্পনানির্ভর বিনিয়োগের কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। এক পর্যায়ে জানুয়ারির সর্বোচ্চ দরের তুলনায় রুপার দাম ৬৪.২ শতাংশ এবং সোনার দাম ৩১.৫ শতাংশ কমে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমে গত মার্চের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতনের রেকর্ড গড়ে। তবে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর গতকাল বাজারে কিছুটা পুনরুদ্ধার দেখা যায়। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের দরপতন এবং দেশটির মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব সোনার বাজারে পড়ছে। দেশের বাজারে সোনার দাম কিছুটা বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে তিন হাজার ৩৩ টাকায়।
এদিকে দেশের স্বর্ণবাজারে দীর্ঘদিনের মূল্য নির্ধারণ পদ্ধতি বদলানোর উদ্যোগ নিয়েছে বাজুস। এখন থেকে সোনার মূল্যের সঙ্গে গয়না তৈরির মজুরি এবং ব্যবসায়ীদের মুনাফা যুক্ত না রেখে আলাদাভাবে হিসাব করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ধাপে ধাপে এ পরিবর্তন কার্যকর হলে গয়না কেনার সময় সোনার দাম ও তৈরির খরচ পৃথকভাবে পরিশোধ করতে হবে ক্রেতাদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন