প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর জেলা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি এবং বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে, কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের শারীরিক নির্যাতন এবং যৌন হয়রানি সহ্য করা হবে না।
তিনি রোববার (২ আগস্ট) বিকেলে বাহাদুরপুরের মাদানী মিলনায়তনে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মাদারীপুরের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। সভায় জেলার ১৭০টি কওমি মাদ্রাসার মুহতামিম ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান উল্লেখ করে বলেন, কওমি মাদ্রাসায় কোনো ছাত্রকে বেত্রাঘাত করা যাবে না। যদি কোনো শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগী না হয়, তবে তাকে বুঝিয়ে শোধরানোর চেষ্টা করতে হবে। যদি সব চেষ্টা ব্যর্থ হয়, তাহলে তাকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে হবে। শিক্ষা প্রদানের নামে কোনো ধরনের শারীরিক শাস্তি মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।
তিনি আরও জানান, কিছু কিছু মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন নির্যাতনের অভিযোগ উঠা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কোনো ঘটনা নজরে আসলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুধু চাকরিচ্যুতই করা হবে না, বরং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আলেম সমাজের একাংশ মাদ্রাসায় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে যাচাই-বাছাই ছাড়াই তা বাড়িয়ে প্রচার করে, কখনো সোশ্যাল মিডিয়ায় আবার কখনো স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা নিয়ে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করছেন, যা দুঃখজনক।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাবও দেন। তারা মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা বসানো, রাতের নিরাপত্তায় নাইট গার্ড নিয়োগ এবং শিক্ষকদের সপরিবারে মাদ্রাসা প্রাঙ্গণে থাকার ব্যবস্থা করার কথা উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন