প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের আগেই নতুন সুখবরের মধ্যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার আলোচনা সৃষ্টি করেছেন। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।
ফলে, শিগগিরই সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সংসারটি দুই থেকে তিন সদস্যের পরিবার হতে চলছে।
২০২৪ সালের জুলাই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন। আগামী জুলাইয়ে তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা রয়েছে। এর আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরের কারণে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়ে গেছে।
সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমার প্রিমিয়ারে সোহিনী সরকারের অনুপস্থিতি নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। এমনকি তাঁকে অভিনীত ‘ফেরা’ সিনেমার প্রিমিয়ারেও দেখা যায়নি। এরপর থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জনকে আরও জোরালো হতে দেখা যাচ্ছে।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী সরকার কিংবা শোভন গাঙ্গুলি। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, যে তারকা দম্পতির পরিবারে শিগগিরই নতুন সদস্য যোগ হতে চলেছে।
কিছু সূত্রের দাবি, চলচ্চিত্র অঙ্গনের অনেক ঘনিষ্ঠজন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সোহিনী ও শোভন নিজে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না।
সূত্রের তথ্যে আরও জানা গেছে, নতুন অতিথিকে স্বাগত জানাতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরেই মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে ব্যক্তিগত এই সুখবর আপাতত আলোচনার বাইরে রাখতেই তারা আগ্রহী।
এছাড়া, ২০২৩ সালের শেষদিকে অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা রণজয় বিষ্ণুর সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে আসে। একই সময়ে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা দত্তের বিচ্ছেদের খবরও আলোচনায় ছিল।
এরপর সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে, এবং সেই সম্পর্কের পরিণতি হিসেবে ২০২৪ সালে তারা বিয়ে করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন