প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ১৬ জুলাই উপলক্ষে ১৬টি বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ কর্মসূচিটি বুধবার (১৬ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণও করা হয়।
আয়োজকগণ জানান, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করার সঙ্গে সঙ্গে সবুজ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গাছ যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবেও কাজ করে। তাই প্রতীকীভাবে ১৬ জুলাই উপলক্ষে ১৬টি গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন সামাজিক উদ্যোগগুলি একটি ইতিবাচক বার্তা বহন করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ এবং বাসযোগ্য করে তুলতে এ ধরনের কর্মসূচিগুলি নিয়মিত হওয়া উচিত।
আয়োজক মাসুদ রানা বলেন, “জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চাই, তাদের স্মৃতি যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ রক্ষার মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে বেঁচে থাকে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক এবং পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন