প্রিন্ট এর তারিখঃ ২৮শে নভেম্বর, ২০২৬ইং; ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২৮শে নভেম্বর, ২০২৬ইং; ০৯:৪৭ পি.এম
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫
রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চারজন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও বিষ্ফোরক আইনে ৪জন এবং অন্যান্য মামলায় ১৮ জন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড় থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একলাছ আলী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় থেকে ১০পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শুক্রবার রাতে কর্ণহার থানার বেজুড়া এলাকা থেকে ৫৫ গ্রাম গাঁজা সহ গাজলুর রহমান (৪৪) ও আজিজুল ওরফে আইদুলকে (৫৪) গ্রেপ্তার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে নগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজপাড়া থানার নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জীবনক (২৫), বোয়ালিয়া থানার নাশকতার মামলা আসামী আমিরুল হোসেন ওরফে জুয়েল (৫৩), মহিউদ্দিন শেখ ওরফে মহিন (৩৩) ও শনিবার চন্দ্রিমা থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সালাউদ্দিন ওরফে শামীম (৪১)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"