প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
'আপনার যদি কাজ পছন্দ না হয়, এখান থেকে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন, আমাদের বিব্রত করে লাভ কী বলেন?'— মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া ঝটিকা পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমরানুর রহমানের ওপর মোবাইল ফোনে এমনভাবে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান।
শনিবার (১৩ জুন) হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবার কার্যক্রম নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনেই ওই কর্মকর্তাকে মুঠোফোনের মাধ্যমে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওর মধ্যে প্রতিমন্ত্রীকে বলতে শুনা যায়, আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। আপনার যদি এখানে কাজ করতে পছন্দ না হয়, আপনি চলে যাবেন। আপনার সাথে আমি একাধিক দিন কথা বলেছি, আপনি তো কোনো কাজই করেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা দেখতে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এই অনিয়ম দেখে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ওই কর্মকর্তার জবাবদিহি চান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের হাজিরা খাতা ও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের সাথেও কথা বলেন। রোগীরা তার কাছে হাসপাতালের নানা অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ তোলেন।
নানা অনিয়ম ও কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়ার পর প্রতিমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের আমূল পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দেন। একই সাথে দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন