প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে বুধবার (২৪ জুন) একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফিফা বিশ্বকাপ-২০২৬ খেলা চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। জরুরি সেবার অন্তর্ভুক্ত আছে অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি গাড়ি। তবে, গণপরিবহন এবং ভারী যানবাহনের প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থা অনুযায়ী উপরোক্ত সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন