প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় তিন নাবালিকা বোনের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশকে অবহিত না করে তারা তড়িঘড়ি করে মরদেহগুলোকে দাফন করার পর ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।
নিহত শিশুদের আসল মৃত্যুর কারণ উন্মোচনের জন্য তাদের মরদেহ কবর থেকে তোলা হচ্ছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। খবরটি এনডিটিভির।
শনিবার (২২ আগস্ট) জেলার ঈশানগর থানা এলাকার পিপোরা খুর্দ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তিন শিশু ঐ গ্রামের বাসিন্দা বালমুকুন্দ কুশওয়াহার কন্যা।
তাদের নাম হলো- পুনম (৭), মনীষা (৩) এবং নয় মাস বয়সী শিশু চাহত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতের খাওয়ার আগে ওই তিন শিশু বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। তবে এই খাবারের সাথে মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে।
পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মৃত্যুর পর তাদের পরিবারের স্বজনেরা পুলিশকে অবহিত না করে এবং ময়নাতদন্ত ছাড়াই অবশ্যই গোপনে মৃতদেহগুলো দাফন করে দেয়।
পরে যখন বিষয়টি স্থানীয় পুলিশ ও চিকিৎসকদের কাছে পৌঁছায়, তারা একটি দল নিয়ে গ্রামে গিয়ে দাফনের স্থান পরিদর্শন করে।
ছাতারপুরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএমও) আর পি গুপ্তা বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তিনি পূর্ণ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি পুলিশের সাথে রাজস্ব বিভাগ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) দলকেও খবর দেওয়া হয়।
তিনি আরো জানিয়েছেন, ঠিক কোন পরিস্থিতিতে এবং কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা বের করতে কাজ করছে বিভিন্ন টিম। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং কবর থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ তুলে পাঠানো হবে।
ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হয়ে যাবে।
মৃত্যুর আগে এবং পরে ঘটনাগুলো সম্পর্কে জানতে পরিবারটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন কর্মকর্তারা। পাশাপাশি আলামত সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়োজিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন