প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশের সদস্যরা। রোববার (২২ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং ছাত্রলীগ কর্মী বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম রয়েছেন।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হরিপুর বুড়িপাড়া এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন