প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার, উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে এই নারীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার হাসিনা বেগম ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে বাড়ির ঘরের একটি প্যাকেট থেকে আরো ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেপ্তার করার মধ্যে পড়লেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান।
এ ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং হাসিনা বেগমের স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে অধিদপ্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন