প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীতে কাভার্ডভ্যান ও পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পুকুরে উল্টে পড়েছে। এই ঘটনায় মো. কাউছার (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরের সবুজবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কাউছার কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার বাঙ্গরা থানার দৌলতপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে। ফাজিলপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সবুজবাগ এলাকার ঢাকামুখী একটি পিকআপভ্যানের পিছনে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এর ফলে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানটি উভয় গাড়ি মহাসড়কের পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পিকআপভ্যান চালক কাউছারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন